হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় বাসচাপায় রেল কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসচাপায় আতিকুর রহমান নামের কমলাপুর রেলওয়ে স্টেশনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবারের এ ঘটনা সম্পর্কে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মুগদা হাসপাতালের সামনে একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। সে সময় তুরাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই তুরাগ পরিবহনের বাসটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছে।

নিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

হোলি আর্টিজান এখন ‘ওরো বেকারি’ নামে জমজমাট

ভাগনের ৫ বছরের সাজার রায় শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা

ভুয়া ঋণ কেলেঙ্কারি: ইউনিয়ন ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ দুদকের