হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, তাঁর স্ত্রী মেহের নিগার, মেয়ে সোহেলী নাজমিন তানিয়া ও ছেলে মেহেরাজ আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের উপ সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় তাঁর সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যাচ্ছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালীন নিজ ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনে মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগ রহিত করা আবশ্যক।

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি