হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় গতকাল শনিবার সপ্তম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। রাজলক্ষ্মীতে সকালে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের ১৯ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসীমউদ্‌দীন মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা রাজলক্ষ্মীসংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

একপর্যায়ে আন্দোলনকারীরা শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন এবং এক পুলিশ সদস্যকে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে ১২ অক্টোবর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন পোশাকশ্রমিকেরা।

ডিসি রেজাউল করিম বলেন, বারবার জনগণকে ভোগান্তিতে ফেলে রাস্তা আটকে আন্দোলন করছেন তাঁরা।

এদিকে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলেন, এখানে শ্রমিকদের অসন্তোষ থাকলে সারা দেশে বিক্ষোভ হওয়ার কথা। কিন্তু শুধু উত্তরার চার-পাঁচটি কারখানার শ্রমিকেরা এই আন্দোলন করছেন। তাই এর পেছনে কারা আছে, তাদের খুঁজে বের করা দরকার।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী