হোম > সারা দেশ > ঢাকা

লৌহজংয়ে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পিস্তল, ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তারকৃত শাহানুর। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেপ্তার শাহানুর (৫৩) মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খরিয়া এলাকার মৃত সিরাজউদ্দিন সরদারের ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহানুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, শাহানুর একজন পেশাদার মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি দীর্ঘদিন ধরে লৌহজংসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা সচেষ্ট রয়েছে।

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী