হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় দোকানে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

জবি প্রতিনিধি 

দোকানপাট বন্ধ রেখে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেন ব্যবসায়ীদের। ছবি: আজকের পত্রিকা

ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দোকান দখলের অপচেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন পুরান ঢাকার মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ীরা। বাহাদুর শাহ পার্কের দক্ষিণ পাশের নাজিমউদ্দীন বারো ভূঁইয়া মোটর পার্টস মার্কেট থেকে বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয় পর্যন্ত আজ মঙ্গলবার দুপুরে দোকানপাট বন্ধ রেখে তাঁরা মানববন্ধন করেন।

‎মানববন্ধনে ‎বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি মোজাহিদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যবসায়ীদের বিপদে ফেলার জন্য কাজ করছে। ব্যবসায়ীদের মিথ্যা মামলায় ফাঁসাতে একদল কুচক্রী নিজেরাই ফেঁসে যায় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন খান বলেন, মোটর পার্টস, টায়ার-টিউব ও লুব্রিকেন্ট ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ব্যবসায়ী হাজি সাহেব উল্লাহ ভূঁইয়াকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সূত্রাপুরে সম্প্রতি একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে এক ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশিয় তৈরি পাইপগান ও দুটি কার্তুজ জব্দ করে সূত্রাপুর থানার পুলিশ।

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি