হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাতিরঝিলে বিস্ফোরণের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রথম ঘটনাটি ঘটে মিরপুরের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের সামনে। এরপর মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে দুই দফা বিস্ফোরণ এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি বিস্ফোরণ ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, মধুবাগ ব্রিজের নিচে বিস্ফোরণের কারণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি।

পল্লবী থানার পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আদালতে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন

সায়েদাবাদ ও টিকাটুলীতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএমপির

মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে

ছাত্রলীগ নেত্রী রিভার জামিন

আন্তরিকতার অভাবেই সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না: সভায় বক্তারা

হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের রিমান্ডে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট