হোম > সারা দেশ > ঢাকা

মায়ের চিকিৎসার দায় না নেওয়ায় বাবাকে খুন: পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হাঁপানিসহ নানারকম অসুখে ভুগছিলেন মো. শেখ সেলিমের (৭০) স্ত্রী। পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকা সত্ত্বেও স্ত্রীর চিকিৎসার ব্যাপারের অনেকটাই উদাসীন ছিলেন তিনি। এ নিয়ে গতকাল বুধবার সকালে ছেলে মো. শেখ নাসিরের সঙ্গে কথা-কাটাকাটি হয় সেলিমের। 

একপর্যায়ে পান বাঁটার বড় হামানদিস্তা দিয়ে বাবার মাথায় আঘাত করেন নাসির। এতে ঘটনাস্থলেই মারা যান নাসিরের বাবা মো. শেখ সেলিম। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। 

এ ঘটনার পর বুধবার দুপুর আড়াইটার দিকে নিজেই ভাটারা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শেখ নাসির। বাবাকে হত্যার পর তিনি থানায় গিয়ে বলেন, ‘আমি আমার বাবাকে খুন করেছি। আমাকে শাস্তি দিন।’ এ ঘটনায় রীতিমতো অবাক পুরো থানার পুলিশ কর্মকর্তারা। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের ১৮৫ নম্বর বাসার দোতলা থেকে মো. শেখ সেলিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়েছে। জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

ওসি বলেন, ‘নিহত শেখ সেলিম ঠিকাদারি করতেন। শেখ নাসির তাঁর সঙ্গেই পাথর সরবরাহের ব্যবসা করতেন।’ 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সাজেদুর রহমান জানান, নাসিরের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। মায়ের চিকিৎসার দায় না নেওয়া এবং অনীহা দেখানোয় রাগের বশে নাসির তাঁর বাবার মাথায় আঘাত করে। তবে বাবাকে হত্যার কোনো পরিকল্পনা তার ছিল না। 

ওসি সাজেদুর রহমান বলেন, ‘ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যাবে।’ 
 
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মো. আলী সৈকত আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘নাসিরের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হচ্ছে। জবানবন্দি নেওয়ার পর আদালত তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে