হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে সুজন হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সুজন হাওলাদার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আমির হাওলাদারের ছেলে। পেশায় ভ্যানচালক।

পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নিখোঁজ হন সুজন। এরপর সোমবার বিকেলে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের নিচে তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তাঁরা আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এসআই আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাল টাকা নিয়ে সোনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল কারাগারে

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব

রাজস্ব দিতে চান প্রায় ২ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার মালিক

রাজধানীতে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় জিডি করলেন ইউএনও

বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা

হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায়, দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে লাখ টাকার গাঁজাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার