হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

আজকের পত্রিকা ডেস্ক­

হাতাহাতিতে তিনজন সামান্য আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মিরপুর থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন—মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি ও সাফরান।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকা’কে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। প্রত্যাশিত পদ না পাওয়ারা বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করছেন। এখন যারা পদ পাননি তাঁরা সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, ‘কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটি হয়েছে, ওরকম হামলার ঘটনা ঘটেনি।’

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: আত্মসমর্পণের পর একজনের জামিন, আরেকজনের আবেদন প্রত্যাহার

হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ

হাদি হত্যা মামলা: ১৪ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

ইকরার আত্মহত্যা: যাহের আলভীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ জুন

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কারিনা কায়সারের তিনটি জানাজা হবে, রাত ১০টায় শহীদ মিনারে

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

রাজধানীর শনির আখড়ায় মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন