হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করে। আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ১৩২ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৯ জন, উত্তরায় ৫৬ জন, গোয়েন্দা বিভাগের ৬ জন এবং সিটিটিসির ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা-পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি রয়েছে। মাদকদ্রব্য ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তারা। আসামিদের বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা

শক্তিশালী ‘পাইপ বোমার’ পাশ দিয়েই গেছে রথযাত্রা

ডেমরায় কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে মাসহ ৩ ছেলের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদল কর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত