হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নারী ইঞ্জিনিয়ারের আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রেমিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় চৈতি মজুমদার (২৫) নামের এক নারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক অভিষেক দাসকে (৩২) দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। 

ওই দিন উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিষেক দাসকে আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আজ সোমবার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নওশের। 

গত রোববার চৈতী মজুমদার নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। 

মামলায় বলা হয়—চৈতি ও অভিষেক দাস প্রান্ত উভয়ে গত দুই মাস যাবৎ ৫ নম্বর সেক্টরের ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। বসবাসকালীন অভিষেক দাস চৈতিকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিতেন। পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে, চৈতি আত্মহত্যা করেন। 

এ আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গত শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতির রহস্যজনক মৃত্যু হয়। 

তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্লানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। 
এ ঘটনার পর পরই চৈতির প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তার বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর অভিষেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর

রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ

বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা