হোম > সারা দেশ > ঢাকা

ডেমরার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকের মৃত্যু, ছিল না ফায়ার সেফটি প্ল্যান

ঢামেক প্রতিবেদক ও শ্যামপুর কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় খাবারের প্যাকেট ও কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক মো. সুজন মিয়া (২২) মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সুজন মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে চিপস, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেট তৈরি করা হতো।

এদিকে, কারখানাটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, কারখানাটিতে অগ্নিনির্বাপণ-ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম চোখে পড়েনি। কীভাবে এই কারখানা অনুমোদন পেয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কারখানাটি স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং মালিকপক্ষের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী