হোম > সারা দেশ > ঢাকা

চা খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই ভাই নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চার বন্ধু একসঙ্গে চা খেতে যাচ্ছিলেন। আজ বুধবার ভোরবেলা ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনির পাশে তাদের বহনকারী অটোরিকশাকে প্রচণ্ড ধাক্কা দেয় একটি ট্রাক। অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আপন দুই ভাই নাদিম (১৫) ও রাজন (১৪)। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে তাদের পরিবার।

নিহত নাদিম ও রাজন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা মো. ইদু মিয়ার ছেলে।

দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, রাতে চার বন্ধু একটি অটোরিকশা নিয়ে চা খেতে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন। নিরিবিলি সড়কে হঠাৎই সামনে আসে একটি বালুবাহী ট্রাক। মুহূর্তের মধ্যে ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ। প্রচণ্ড আঘাতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আর এতে ঘটনাস্থলেই নিহত হয় নাদিম ও রাজন। আহত হয় তাদের সঙ্গে থাকা দুই বন্ধু।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে