হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র আতিকুলসহ ৬ জন কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি: ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়া আওয়ামী লীগের পাঁচ আসামি হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

এর আগে নির্দেশ অনুযায়ী আসামিদের হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার মইনুল করিম ও সাইমুম রেজা।

শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে।

সুলতান মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর দায় আতিকুল এড়াতে পারেন না। আদালত বলেন, ‘মেয়র থাকা কোনো অপরাধ না। অভিযোগ কী সেটা বলেন। যা নিয়ে আসবেন তাই আদেশ দিয়ে দেব?’ এ সময় সুলতান মাহমুদ বলেন, ‘উত্তরা এলাকার গণহত্যার অভিযোগ। আমরা প্রতিবেদন দেওয়ার সময় বিস্তারিত বলব।’ পরে আদালত আগামী ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন