হোম > সারা দেশ > ঢাকা

‘অংকুর ফাউন্ডেশন’ দিচ্ছে বিনা মূল্যে অক্সিজেন

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট 'ডেলটা' ধরন শনাক্তের পর থেকেই মৃত্যু বাড়ছে। অধিকাংশই মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। একটি অক্সিজেন সিলিন্ডারই যেন হয়ে উঠেছে মানুষের জীবন বাঁচানোর একমাত্র পন্থা। প্রতিদিন কাগজের পাতায় পাতায় ছাপা হচ্ছে এক একটি গল্প, অনলাইনে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে উঠে আসছে অনেক মানুষের হাহাকার। 

আর এই দুঃসময়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে 'অংকুর ফাউন্ডেশন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা আশীর্বাদ হিসেবে ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে তারা ১০১টি অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন রোগীকে দিয়েছে।

অংকুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েস্তাগীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত মোট ১৫টি জেলায় আমাদের ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের মাঝে এই সিলিন্ডার সেবা দিয়ে যাচ্ছেন। সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১০০ জনেরও বেশি করোনা আক্রান্ত রোগীকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হয়েছি।

চেয়ারম্যান বলেন, কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার কারও অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে ৬০ বা ৭০ এমন ক্রিটিক্যাল মুহূর্তে আমাদের প্রতিনিধিরা তাঁদের কাছে পৌঁছে দিয়েছে সিলিন্ডার, সঙ্গে ফোনকলের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করছে।

শায়েস্তাগীর চৌধুরী আরও বলেন, দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার সংকট নিরসনে বদ্ধপরিকর হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখছি, আমাদের এই সেবা সামনে বাকি জেলাগুলোতেও সুযোগবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তার স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি

ছয় শিশুর প্রাণ গেছে আদ্‌-দ্বীনের অবহেলায়

কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি

আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

৩ দিনে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএসসিসির

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার আর নেই