হোম > সারা দেশ > ঢাকা

৫ মামলায় দীপু মনির জামিন প্রশ্নে রুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে পাঁচ মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন।

শুনানিতে ডা. দীপু মনির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।

গাজী ফয়সাল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি, শাহবাগ থানায় দুটি এবং গাজীপুরের গাছা থানার একটি হত্যা মামলায় জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায়ও রুল জারি করা হয়েছে।