হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সোলাইমান মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের শ্যালক মো. লিটন ব্যাপারী জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান। সোলাইমান মিয়া পেশায় আলমারির মিস্ত্রি ছিলেন।

লিটন ব্যাপারী আরও জানান, গতকাল শনিবার সন্ধ্যায় সোলাইমানের এক প্রতিবেশী স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন ওই ব্যক্তিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে আনা হয়। ওই ব্যক্তির পরিবারের সঙ্গে আসেন সোলাইমান। রোগীকে ভর্তি করিয়ে রাতে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ওই ব্যক্তির মারা যাওয়ার খবর পেয়ে বাস থেকে নেমে যান। এরপর ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মিটফোর্ড হাসপাতালে উদ্দেশে রওনা হন। তখনই কাভার্ডভ্যানের চাপায় মৃত্যু হয় তাঁর।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হিরণ ভূঁইয়া জানান, মধ্যরাতে রাইড শেয়ারিং-এর মোটরসাইকেলে করে সোলাইমান ঢাকার দিকে ঢুকছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলের আরোহী সোলাইমান রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয় তাঁকে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ

‘চিনিগুঁড়া’ বলে কম দামে সুগন্ধিযুক্ত মোটা চাল বিক্রির অভিযোগ, প্রতারিত হচ্ছে ক্রেতা

কেরানীগঞ্জে ১০ দিন ৭ মরদেহ উদ্ধার, উদ্বেগে এলাকাবাসী

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: জাহাঙ্গীর শিকদার