হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব দাখিল করেছে। এখন প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তী সময়ে আর্থিক প্রস্তাব মূল্যায়নের পর দর-কষাকষি বা সমঝোতা সম্পন্ন করা হবে। প্রস্তাবটি নির্ধারিত প্রক্রিয়ায় মূল্যায়নের শেষে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বেবিচক।

আজ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাপানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি জমা দেন। এ সময় বেবিচকের অন্যান্য সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বেবিচক সূত্রে জানা গেছে, জাপানি প্রতিষ্ঠানটি পৃথকভাবে কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাব দুটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফপি ইভালিয়েশন কমিটি মূল্যায়ন করবে।

মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমে জাপানি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাব যাচাই করা হবে। কারিগরি মূল্যায়ন শেষে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

সফলভাবে দর-কষাকষি শেষ হওয়ার পর নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বেবিচক।

মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি