হোম > সারা দেশ > ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৩৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে মোট ৫৭৩টি গাড়ি ডাম্পিং ও ২২৮টি গাড়ি রেকার করা হয়েছে।

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো তথ্য এটি নিশ্চিত করে। ডিএমপি জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬ টি ট্রাক, ২৬ টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ৫১ টি ট্রাক, ৫৪ টি কাভার্ডভ্যান, ৫৬ টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৫২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক বিভাগ আরও জানায়, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৪ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি, ১৮৮ টি মোটরসাইকেলসহ মোট ৩২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬টি বাস, ১০ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

মেট্রোরেলের সেফটি অডিটের পর ২৮ সুপারিশ বাস্তবায়নে নেমেছে ডিএমটিসিএল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২০ আগস্ট

মহাখালী থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম উদ্বোধন

আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

সচিবালয়মুখী এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা

সায়েন্স ল্যাব ছেড়ে সচিবালয়ের পথে একদল পরীক্ষার্থীর লংমার্চ