হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়েন ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ইতিমধ্যে বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ শুরু করেছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশে তৈরি পোশাক, ব্যাগ, স্টেশনারিসহ বিভিন্ন সামগ্রীর পাইকারি ও খুচরা প্রায় ২ হাজার দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এ নিয়ে স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণ শুরু করেন। প্রথমে ২১টি ইউনিট কাজ শুরু করে। এরপর তা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। আগুন এখনো জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কোনো হতাহতের ঘটনা জানতে পারিনি। নিয়ন্ত্রণে আসার পরই এই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।’

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি