হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ-সংক্রান্ত প্রশাসনের বিজ্ঞপ্তির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ভবনের পাশেই গরু জবাই করেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘শুক্রবারের গরুভোজ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ৮টার দিকে ভিসি ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরু জবাই করা হয়।

এর আগে জবি প্রশাসনের প্রকাশিত বিতর্কিত নির্দেশনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ও অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের গরুভোজ আয়োজনের উদ্দেশ্যে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু কেনা হয়।

ঘটনার সূত্রপাত গত বুধবার (১৪ অক্টোবর)। সেদিন প্রক্টর দপ্তর থেকে পরিবেশের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত শৃঙ্খলা রক্ষার কথা বলে ক্যাম্পাসের ভেতরে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দেওয়া হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এই বিজ্ঞপ্তির পরপরই ছাত্র সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা শিক্ষার্থীদের নিয়ে ‘গরুভোজ’ আয়োজনের ঘোষণা দেন। প্রতিজনের জন্য ৭০ টাকা ফি নির্ধারণ করে গতকাল একটি গুগল ফরমের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তির প্রতিবাদে গত বুধবার রাত সাড়ে ৯টায় ভাস্কর্য চত্বরে জকসুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রক্টর দপ্তরের ওই নির্দেশনাসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহারসহ চার দফা দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে ছিল—বিজ্ঞপ্তি প্রত্যাহারের পাশাপাশি প্রকাশ্য ক্ষমা চাওয়া, নৈশভোজের বিষয়টিতে সাম্প্রদায়িক রং চরানোর পেছনের কারণ তদন্ত, ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার মেনুতে গরু ও খাসির মাংস যুক্ত করা এবং ক্যাম্পাসে সর্বজনীন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা।

তবে সার্বিক বিষয়ে কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান জানিয়েছিলেন, সুনির্দিষ্ট নিয়ম মেনে ও প্রশাসনিক অনুমতি সাপেক্ষে সুশৃঙ্খলভাবে গরুভোজের আয়োজন করা হলে কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না।

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত