হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪৫ জনসহ গ্রেপ্তার ৫০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ মোট ৫০৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।