হোম > সারা দেশ > ঢাকা

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় আটক ভারতীয় চোরাকারবারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আটক সুজন বর্মণ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মগবাজারের একটি হাসপাতাল থেকে সুজন বর্মণ নামে গুলিবিদ্ধ এক ভারতীয় নাগরিককে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে তাঁকে আটক করে বিজিবির একটি টহলদল। পরে তাকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার দুপুরে বিজিবির একটি টহলদল রাজধানী ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক সুজন বর্মণ বাড়ি ভারতের (ত্রিপুরা রাজ্যের) আগরতলার বটতলীতে। তিনি বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে হাতিরঝিল থানা-পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আমাদের পুলিশ সদস্যরা গিয়েছেন। তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা