কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ডায়ামিটার (ব্যাস) ও ১৫০ পিএসআই চাপ সহনক্ষম গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে লিকেজ দেখা দেওয়ায় মেরামতকাজ চলছে। ফলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মেরামতকাজ শেষে যথাশিগগির উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানায়, কালিবাড়ী রোড, চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় ৮"∅×১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিং এর ফলে সৃষ্ট লিকেজের প্রেক্ষিতে চলমান মেরামত কাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালীগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মেরামত কাজ শেষে যথাশিগগির সম্ভব উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ।