হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে চান মিয়া হাউজিং এলাকায় অবস্থিত মামুনুল হকের পরিচালিত জামিয়া রহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, রহমানিয়া মাদ্রাসা ও দলের আমির মামুনুল হকের কার্যালয়ের কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।