হোম > সারা দেশ > ঢাকা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম তদন্তে ইউজিসির কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

আজ বৃহস্পতিবার ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে। আর সদস্য করা হয়েছে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীরকে। 

এর আগে গত ১৬ মে জনবল নিয়োগ, টেন্ডার, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেয় ইউজিসি। ওই চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য কমিশনে পাঠাতে অনুরোধ করা হয়। 

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, শুনেছি ইউজিসি তদন্ত কমিটি করেছে। তদন্তাধীন কোনো বিষয়ে মন্তব্য করব না।

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা