হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনে আগুন: ‘ছোট ভাইয়ের বাচ্চাটা পেয়েছি, তার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ছোট ভাইয়ের বউকে খুঁজে পাচ্ছি না, বাচ্চাকে নিয়ে ওর মামা নেমে গেছে। ছোট ভাইয়ের স্ত্রী কোথায় আছে? কীভাবে আছে জানি না!’ 

আজ শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন সৈয়দ মুরাদ হোসেন নামের এক ব্যক্তি। 

তিনি বলেন, ‘আমার ছোট ভাই সাজ্জাদ হোসেনের স্ত্রী, ছেলে, শ্যালক মিলে কয়েকজন রাজবাড়ী থেকে ট্রেনে উঠেছিল। আগুন লাগার পর আমার ছোটভাইকে ফোন দিয়ে বলেছে, “বিপদে আছি। আমার বাচ্চাকে নিয়ে ওর মামা নেমে গেছে। ” এরপর আর কথা বলা সম্ভব হয়নি। ঢাকা মেডিকেলে গেলাম ওখানে নেই, বার্ন ইউনিটের এখানে এলাম। এখানেও নেই। আমরা খোঁজ করছি।’ 

মুরাদ হোসেন বলেন, তাঁরা রাজবাড়ী থেকে আসছিলেন। ১৫ দিন আগে তাঁর বাবা মারা গেছেন। আজ ঢাকায় ফিরছিলেন। পাঁচ মাস বয়সী আরফান সুস্থ আছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পাই।’ 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনটি। ট্রেনে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। 

রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।’ 

গত বছর ২ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) নতুন রুটে যাত্রা শুরু করে। ট্রেনটি বেনাপোল ছাড়ে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছানোর সময় রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়ে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়।

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা