হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে বিভিন্ন পরিবহনের বাস দাঁড় করিয়ে রাখা হয়। আগুন দেওয়া বাসটিও সেখানে ছিল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ খবর পায় পল্লবী থানা-পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা আগুন দিয়েছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।