হোম > সারা দেশ > ঢাকা

কবি নজরুল বাঙালির জাতীয় চেতনার বাতিঘর: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএনসিসির হল রুমে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিদ্রোহী কবি কাজী নজরুল বাঙালির জাতীয় চেতনার বাতিঘর ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ সোমবার ডিএনসিসির হল রুমে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রশাসক এ কথা বলেন। তিনি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতীয় চেতনার বাতিঘর, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর কলম গর্জে উঠেছিল তরবারির মতো। তাঁর বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙার সাহস জুগিয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল মুক্তিযোদ্ধাদের মূল অনুপ্রেরণা।’

ভবিষ্যতে কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে যেকোনো বিষয়ে, যেকোনো সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে করা হবে বলেও জানান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়েন প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে গত ২৫ মে থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন। এই কার্যক্রমের আওতায় দেশজুড়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে এটি পালিত হচ্ছে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই