হোম > সারা দেশ > ঢাকা

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের ওয়্যারলেস মোড়ে মোটরসাইকেলের সঙ্গে এক বৃদ্ধের (৬৫) ধাক্কা লাগে। এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে মোটরসাইকেলচালক তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় এক বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এ আর আক্তারুল আলম। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে।

হাসপাতালে নিহত আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, বর্তমানে তাঁরা রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় বাস করেন। তাঁর বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি বাবার মরদেহ দেখতে পান।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, সন্ধ্যার দিকে আক্তারুল আলম ওয়্যারলেস মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেলচালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়।

পুলিশের ভাষ্য, একপর্যায়ে মোটরসাইকেলচালক তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। ঠিক তখনই আজমেরী গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আলামিন আরও জানান, ঘটনার পর মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই—ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ

ওয়ারীতে ৫৭ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগে ৯ ডাকাত গ্রেপ্তার