হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আহত ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলীর ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বেলা ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, অগ্নিকাণ্ডে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে দুই ভাসমান মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

সংসদীয় ও বিচারব্যবস্থার কাঙ্ক্ষিত কাঠামো এখনো গড়ে ওঠেনি: জহির উদ্দিন স্বপন

গোসলখানা থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, দুই শিক্ষক কারাগারে

১৩ বছরের মায়ের কোলেই থাকছে ৭ মাসের শিশু, স্থায়ী সিদ্ধান্ত পারিবারিক আদালতে

দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টায় সংঘর্ষের সূত্রপাত: জবি উপাচার্য

এনসিপির কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: বাকি জীবন কারাগারে থাকতে হবে ছয় যুবককে

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা