হোম > সারা দেশ > ঢাকা

যুবদল কর্মী ইউসুফ হত্যায় ৪ আসামি জড়িতের স্বীকারোক্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে আসামিরা কি বলেছেন তা বিস্তারিত জানা না গেলেও তারা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় তারা জবানবন্দি দেন। জবানবন্দি শেষে চারজনসহ সাতজনকেই কারাগারে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) রায়হান হোসাইন সাত আসামিকে আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান ও আবির হাওলাদারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পাশাপাশি আসামি আলী হোসেন ও শাফিন আহমেদকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

আবেদন অনুযায়ী, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে জিহাদ মোল্লা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মাসুম বিল্লাহ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে নাহিদ হাসান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আবির হাওলাদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দি শেষ হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্যদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে নেওয়া হয় জিয়ারুল মোল্লাকে। তদন্ত কর্মকর্তার কাছে তিনি আদালতে জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরে অস্বীকৃতি জানান। এরপর আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আলী হোসেন ও শাফিন আহমেদকে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এই মামলায় গ্রেপ্তার শুটার চঞ্চলকে গত ২৫ জুলাই তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত ২৪ জুলাই রাত ১১টার দিকে ১৩ নম্বরে শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয় এর সামনে কাফরুল থানা বিএনপির সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবুসহ কয়েকজন স্থানীয় ইউসুফ আলীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা ইউসুফকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি ইউসুফের বুকের ডান পাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালালে সবজি বিক্রেতা বালাম সরদার ও পথচারী মো. মনির হোসেনও গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর পালানোর চেষ্টা করলে মিরপুর-১৩ এলাকার একটি দোকানের সামনে থেকে স্থানীয় জনতা চঞ্চল মোল্যাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।

এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। চঞ্চল মোল্লার দেওয়া তথ্য অনুযায়ী গত রোববার অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার

এবার ঋণখেলাপির ২ মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

বাঁশেরকেল্লা ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেকআপ আর্টিস্ট সাদিয়াকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আশরাফকে আসামি করে মামলা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে দিল সিআইডি