রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।
এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং-বিষয়ক উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য জানান।
এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত রয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।