হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৯৩৪ মামলা, জরিমানা প্রায় ৩৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগরীতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২১৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির। 

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গত সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২১৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ১৭৭টি গাড়ি রেকার করা হয়েছে। 

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সাবেক এসপি ইমন জামিনে কারামুক্ত

ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে আবারও অভিযোগ

ছয় মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি: কমিশনার

গাড়িতে নম্বরপ্লেট-আরএফআইডি ট্যাগ না থাকলেই ব্যবস্থা: ডিএমপি‎

রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

১০০ টাকার বেশি ময়লার বিল নিলে বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

কার্ডধারী সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবি

প্রধানমন্ত্রীর সামনে নিজেকে জাতীয়তাবাদের আদর্শের বলে দাবি করলেন পুলিশ কর্মকর্তা

প্রশাসনের হেফাজতে থাকা জমি আবারও হকারদের দখলে