হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

ইমরান খান বলেন, গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা