হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাজীপুর টু ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম বিকেলে এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের বিআরটিএ লেনের মাঝখানে আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে নিয়ে আসা হয়। তবুও তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের ব্যক্তির লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

মতিঝিলে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ইতালির কথা বলে তরুণকে কেনিয়ায় বিক্রির অভিযোগ, দালাল গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: শফিকুর রহমান

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুজনের মৃত্যু

গ্যাসের অভাবে দীর্ঘ অপেক্ষা

গণহত্যার দায়ে আ.লীগের বিচার দাবি ১১ দলের