হোম > সারা দেশ > ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক দিনে ডিএমপিতে ১৭৩০ মামলা

নিজস্ব প্রতিবদক, ঢাকা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৮৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬টি, লালবাগে ১৪১টি, মতিঝিলে ৩০৭টি, ওয়ারীতে ১৫২টি, তেজগাঁওয়ে ১৭৪টি, মিরপুরে ৩৫৪টি, উত্তরা বিভাগে ২৬২টি এবং গুলশান বিভাগে ২০৪টি মামলা করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে ৩৫৪টি। এরপর মতিঝিল বিভাগে ৩০৭টি এবং উত্তরা বিভাগে ২৬২টি মামলা হয়েছে। ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা