হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে ধানখেতে পড়ে ছিল নারীর মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে ধানখেত থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, মোহনপুর মাঠে মতিন মন্ডলের ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দেবব্রত সরকার আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা, এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যা করে ধানখেতে ফেলে রাখে। ৩০-৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত রহস্য বলা যাবে।

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে