হোম > সারা দেশ > ঢাকা

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন কয়েকজন চাকরিপ্রার্থী। ছবি: আজকের পত্রিকা

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগ, ৭৫ শতাংশ পদ সংরক্ষণ নীতি সংশোধন করে শতভাগ পদ সংরক্ষণ এবং প্রয়োজনে ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদ সংগ্রহপূর্বক দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিয়োগের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা।

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীরা বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাইভায় উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৬৩৪ জন। কিন্তু কর্তৃপক্ষ বারবার প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত না করে গণবিজ্ঞপ্তি প্রকাশের কারণে সুপারিশ না পেয়ে বঞ্চিত হয়েছেন সাধারণ প্রার্থীরা। সম্প্রতি ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদ থেকে স্কুলে শতভাগ ও কলেজে ৭৫ শতাংশ পদ (মোট ৬,১৯৩টি) সংরক্ষণের যে খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, তা সাধারণ প্রার্থীদের জন্য চরম হতাশাজনক।

সুপারিশবঞ্চিতদের মধ্যে খোরশেদ আলম বলেন, ‘দিন দিন আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি এবং ব্যক্তিজীবনে দুর্বিষহ জীবন যাপন করছি। আমরা এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয়ে বারবার স্মারকলিপি দিয়েছি। আমরা যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি আমাদের নিয়োগ দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এটার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই।’

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—বিষয়ভিত্তিক পর্যায়ে শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশবঞ্চিতদের জন্য গণবিজ্ঞপ্তি দিতে হবে, প্রয়োজনে নতুন করে ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদের চাহিদা আবার নিতে হবে; যেসব বিষয়ে যোগ্য, নিবন্ধিত, সনদধারী প্রার্থী রয়েছেন, সেসব বিষয়ে সুপারিশবঞ্চিতদের নিয়োগের আগে নতুন করে কোনো সার্কুলার প্রকাশ করা যাবে না; সনদের মেয়াদ ও বয়স সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে, সহকারী শিক্ষক, স্কুল পর্যায়-২ এবং প্রভাষক পদে শতভাগ নিয়োগ করতে হবে।

বৃষ্টিতে ডুবেছে ঢাকা, দেখুন ছবিতে

১৮তম শিক্ষক নিবন্ধন: শতভাগ শূন্যপদ যুক্ত করে গণবিজ্ঞপ্তির দাবি সুপারিশবঞ্চিতদের

বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

সড়কে হাঁটুপানি, আজ সারা দিন বন্ধ নিউমার্কেট

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সেই ৭ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার

নিখোঁজ বাগেরহাটের মিরাজকে হাজিরের নির্দেশ হাইকোর্টের

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার