হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ফারুক (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজলা নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর নয়ানগর এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় টাইলসের মিস্ত্রি ছিলেন।

ফারুককে হাসপাতালে নিয়ে আসা মো. সজিবসহ কয়েকজন জানান, তাঁরা সবাই একই এলাকায় থাকেন। ঘটনার সময় তাঁরা দেখতে পান, একদল কিশোর ফারুককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে হামলাকারীদের কাউকে তাঁরা চিনতে পারেননি বলে জানিয়েছেন সজিব। কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়েও তাঁরা কিছু জানাতে পারেননি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের বুকের ডান পাশে ও কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ভোটের আগে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদও ভরপুর

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

উত্তরায় প্রস্তুত সেনাবাহিনী, যেকোনো কেন্দ্রে পৌঁছাতে ১০ মিনিট

হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: টুকু

‘কারচুপি করে জয়ী হলে কীভাবে রাজনীতি করেন দেখে নেব’

টঙ্গীতে বিএনপির সমাবেশের আগে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৮

নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলে আদালতে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার: বদিউল আলম মজুমদার

স্ত্রী-সন্তানসহ সাংবাদিক শ্যামল দত্তের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিল পেছাল ১২৪ বার, তদন্ত কর্মকর্তাকে শোকজ