হোম > সারা দেশ > ঢাকা

র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ। ছবি: বাসস

র‌্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. হারুন অর রশীদ এবং তাঁর স্ত্রী ফাতেহা পারভীন লুনার ৫টি সঞ্চয়পত্র ও ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের আবেদন থেকে দেখা যায়, হারুন অর রশীদ-ফাতেহা পারভীন লুনা দম্পতির সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তাঁরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব অস্থাবর সম্পদ বেহাত হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাঁদের এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি পর্যালোচনা করবে দুদক

সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন ও মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিস্ফোরণে ৯ দগ্ধ: ৪০ শতাংশ পোড়া নিয়ে মৃত্যু পর্তুগালপ্রবাসী সুমনের

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক, সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

চট্টগ্রামে বিস্ফোরণে ৯ দগ্ধ: মায়ের পর এবার ছেলের মৃত্যু

ফুটপাতের দোকান থেকে দিনে লাখ টাকার চাঁদা

চড়াই-উতরাই পেরিয়ে সবাইকে নিয়ে বইমেলা

পুলিশের লাঠিপেটায় আজকের পত্রিকার সাংবাদিকসহ আহত ৩