হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশাচালক। রিকশাচালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশাচালক একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাঁদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাঁদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল মোড় এলাকায় থাকতেন। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার। গত সাত-আট মাস আগে এই ব্যাংকে যোগদান করেছিলেন। এর আগে অন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। 

তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাঁদের এক চাচা মারা গেছেন। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিল দিদার। এরপর পরিবারকে গ্রামে রেখে ভোরে যাত্রাবাড়ী মাতুয়াইলে নামে। সেখান থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে