হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার (৪২)। তিনি পৌর এলাকার বালুজুড়ি গ্রামের মন্তু মিয়ার স্ত্রী।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুজুড়ির জেসমিন আক্তার, তাঁর মেয়ে নুসরাত জাহান, নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম আজ সোমবার দুপুর ১২টার সময় চৌদ্দগ্রাম বাজার থেকে নাটাপাড়ার নিজাম উদ্দিনের অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টো পথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশাযাত্রী বালুজুড়ির জেসমিন আক্তার। আহত হন অটোরিকশাচালক নিজাম উদ্দিনসহ চার যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার নামে এক নারীকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল জাব্বার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তনুর পোশাক থেকে চতুর্থ ব্যক্তির ডিএনএ শনাক্ত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না ৭ মাসের সাজিদকে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না হামে আক্রান্ত সাজিদকে

সরকারের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার পশুর হাটে নতুন আকর্ষণ ‘সুলতান’

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় চলছে নানা প্রস্তুতি

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তাহমিনা বেগম চৌধুরী পেলেন ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড