হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবিদ্বারের খলিলপুর বাজারের পূর্ব পাশের সেতু এলাকায় চামড়াবোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকে থাকা আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) রাত ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্ব পাশের সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটি খাদে উল্টে পড়ে গেলে চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ট্রাকচালক সোহেলের বাড়ি গাজীপুর জেলায়। আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকের হেলপার মনিরের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা দুজনই সামান্য আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চামড়াবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। খলিলপুর বাজারসংলগ্ন সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত প্রায় ১টার দিকে রেকার এনে ট্রাকের নিচে চাপা পড়ে থাকা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রেকার আসার পর ট্রাকের নিচে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করা হয়।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চামড়াবোঝাই ট্রাকটি সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধক্কা, সুপারভাইজার নিহত

লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সুস্থ ঘোষণা করে ছাড়পত্র, আদালতের মাধ্যমে কারাগারে জিসান

চর দখলের দ্বন্দ্বে রণক্ষেত্র মেঘনা-তিতাস, আহত ৩০

ধর্ষণ মামলার আসামি জিসানকে ‘সুস্থ’ বলছে মেডিকেল বোর্ড, যেকোনো মুহূর্তে ছাড়পত্র

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা