হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আহসান উল্যাহ পৌর এলাকার পাঁচরা ব্যাপারীর বাড়ির আইছা ব্যাপারীর বড় ছেলে। আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ আজ বৃহস্পতিবার সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ বেলা দেড়টার দিকে তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, ‘অসুস্থ আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমে অসুস্থ আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের কারণে হিট স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।’

কুমিল্লায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে গুলি

কুমিল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোনের মৃত্যু

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

কুমিল্লায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার