কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। মরদেহটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ হওয়া সন্তান অপ্রতিমের মরদেহ বলে সন্দেহ করা হচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, আজ শনিবার দুপুরে মরদেহটি পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এরই মধ্যে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম। এ ঘটনায় রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ১৩ বছর বয়সী অপ্রতিম ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নাহিদা বেগম ফেসবুক পোস্টে জানান, গতকাল দুপুরে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় বন্ধুদের সঙ্গে। এর পর থেকে আর খোঁজ মেলেনি তার।