হোম > সারা দেশ > কুমিল্লা

অতিরিক্ত ভাড়া আদায়, কুমিল্লায় ৯ অটোরিকশাচালককে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

ব্রাহ্মণপাড়া আদালতের জরিমানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৯ সিএনজিচালিত অটোরিকশাচালককে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা মিরপুর সড়কে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কুমিল্লা শাখার মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুমিল্লার মিরপুর সড়কে সিএনজিচালকেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে গুলি

কুমিল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোনের মৃত্যু

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

কুমিল্লায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ