হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার

বুড়িচং প্রতিনিধি ও কুমিল্লা প্রতিনিধি

নমিতা রানী ও তন্বী রানী। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আর্থিক সংকট, এনজিওর ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় বিপর্যস্ত হয়ে তাঁরা বিষ পান করে মারা গেছেন। আজ বুধবার সকালে ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন জালালপুর গ্রামের নমিতা রানী পাল (৪২) ও তাঁর মেয়ে তন্বী রানী পাল (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালের তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী অবিবাহিত এবং পড়ালেখা করতেন। স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করে সংসার চালাতেন নমিতা। গত দুই মাস ধরে অসুস্থতার কারণে তিনি কাজে যেতে পারছিলেন না। এতে তাঁর আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার খরচ চালানো কঠিন হয়ে ওঠে। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পরিবারটি প্রচণ্ড মানসিক চাপে ছিল। আজ সকালে মা ও মেয়ে—দুজনেই বিষ পান করেন। প্রতিবেশীরা তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্টাফ মো. ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, নমিতা রাণী পাল ও তন্বী রাণী পাল নামের দুজনকে আনা হয়েছে। হাসপাতালে আনার পথেই তাঁরা মারা যাওয়ায় স্বজনেরা লাশ নিয়ে চলে যান।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রধান বলেন, ‘খবর পেয়ে বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণ ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার