কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরাও যোগ দেন বলে জানা গেছে। মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্মুখী এ সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির একাধিক নেতা-কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে। তবে মহাসড়ক ছেড়ে যেতে নারাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা। সংঘর্ষের প্রায় ঘণ্টাখানেক ধরে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি।
বিস্তারিত আসছে...