হোম > সারা দেশ > কুমিল্লা

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা গতকালের সিন্ডিকেট সভায় গুচ্ছের ভালো-খারাপ সব দিক নিয়ে আলোচনা করেছি। সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে চাপ আছেই গুচ্ছে থাকার। তবে আমাদের সিন্ডিকেটের সবাই এই পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী গণমাধ্যমকে জানান, গুচ্ছ পদ্ধতিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেন। এ ছাড়া গত ৫ জানুয়ারি সমন্বিত গুচ্ছ ভর্তি পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন কুবি শিক্ষার্থী ও সমন্বয়কেরা। ৯ জানুয়ারি গুচ্ছ নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানাতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দেন সাধারণ শিক্ষার্থীরা। সবশেষ গত ১২ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ শিক্ষকেরা গুচ্ছ থেকে বের হতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা

‘ভিটামিন ‘‘এ’’ শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা